১৩ অক্টোবর, ২০২২ ১০:১৫ এএম

বিশ্ব দৃষ্টি দিবস আজ

বিশ্ব দৃষ্টি দিবস আজ
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়—‘লাভ ইউর আইস’ অর্থাৎ আপনার চোখকে ভালোবাসুন। 

মেডিভয়েস রিপোর্ট: আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার এ দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়—‘লাভ ইউর আইস’ অর্থাৎ আপনার চোখকে ভালোবাসুন। 

বৈশ্বিক প্রেক্ষাপটে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পুরো বিশ্বজুড়ে পালন করা হয়। ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক অনুষ্ঠিত সাইট-ফার্স্ট-ক্যাম্পেইনের ফলশ্রুতিতে এই দিবসের শুরু হয়। 

আমাদের চোখ আমাদের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় ৷ কারণ এটি আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু আমাদের চোখকে আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ হিসেবেও বিবেচনা করা হয়। কারণ এগুলির সামান্য সমস্যাও শুধু দৃষ্টিশক্তিকে দুর্বল করে না, অনেক সময় অন্ধত্বেরও কারণ হতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ অবহেলা, দুর্ঘটনা বা রোগের কারণে অন্ধত্ব বা দৃষ্টিশক্তি হারানোর সম্মুখীন হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় আন্তর্জাতিক অন্ধতা দূরীকরণ সংস্থার পরিচালনায় এই দিবসটি বহুলভাবে প্রচারিত হয়ে ভিশন ২০২০ পর্যন্ত উন্নীত করা হয়েছে। ২০১৪ সালের (৯ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবসের বিষয়বস্তু ছিল- 'আর নয় অবজ্ঞাপূর্ণ অন্ধতা'। এটা ২০১৪ সালের অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

বর্তমানে বিশ্বের প্রায় ৩১ কোটি ৪০ লাখ মানুষ চোখের রোগে ভুগছে, যাদের মধ্যে চার কোটি ৫০ লাখ মানুষ দৃষ্টিহীনতা এবং বাকি ২৬ কোটি ৯০ লাখ মানুষ দৃষ্টি বা চোখের অন্য কোনো রোগে ভুগছে। চোখের রোগীর দুই-তৃতীয়াংশই নারী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্ধত্ব প্রতিরোধ জন্য আন্তর্জাতিক সংস্থা (আইএবিপি) জানিয়েছে, অন্ধত্বের ৭৫ শতাংশ এবং গুরুতর দৃষ্টি প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়া সম্ভব। বিশ্ব দৃষ্টি দিবস প্রত্যেকের জন্য একটি মঞ্চ তৈরি করে, যেখানে সরকার, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে ‘সংহত লোককেন্দ্রিক চক্ষু যত্ন’ সেবা গড়ে তুলতে জোর দিতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৯ সালে দৃষ্টিশক্তির উপর প্রথম প্রতিবেদনটি চালু করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ব জুড়ে কমপক্ষে ২ দশমিক ২ বিলিয়ন মানুষ দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধ, তার মধ্যে এক বিলিয়ন মানুষের ক্ষেত্রে যাদের গ্লোকমা বা ছানির মতো সমস্যা হয়েছিল, তারা যদি সঠিক সময়ে চিকিৎসা পেতেন তাহলে এই অবস্থা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক